যুবককে মলমূত্র খাওয়ানো যুবলীগ নেতা ৪ দিনের রিমান্ডে

Date:

স্টাফ রিপোর্টারঃ বরিশালের হিজলা উপজেলার তেল ব্যবসায়ী আজম বেপারীকে হাত-পা বেঁধে নির্যাতন করার পর প্রকাশ্যে মল-মূত্র খাওয়ানোর অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের তিন নেতা-কর্মীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বরিশালের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাব্বির মোঃ খালিদ এ রিমান্ড মঞ্জুর করে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শেওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ তারিক হাসান রাসেল আসামীদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামীরা হলেন, হিজলা উপজেলার টুমচর এলাকার আব্দুল খালেক সিকদারের ছেলে মাহাবুব সিকদার, শরিফ উদ্দিন মাতুব্বরের ছেলে আব্দুর রশিদ মাতুব্বর ও একই উপজেলার পূর্বকান্দি এলাকার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে কবির হোসেন সরদার।

এজাহার সূত্রে জানা যায়, হিজলার হরিনাথপুর এলাকার মহিউদ্দিন বেপারীর ছেলে তৈল ব্যবসায়ী আজম বেপারী (২৫) এর সাথে আসামী যুবলীগের নেতাকর্মীদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটের সময় হিজলার হরিনাথপুর এলাকায় আসামীরা আজম বেপারীকে মারধর করেন।

পরে তার হাত-পা বেঁধে মানুষের মল-মূত্র খাওয়ায় এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারন করে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল করে দেয়।

এ ঘটনায় গত ৮ অক্টোবর হিজলা থানায় আজম বেপারীর পিতা মহিউদ্দিন বেপারী ১০ জনকে নামধারী ও ৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান