ফাহাদ হত্যায় সন্দেহভাজন প্রভাবশালী ছাত্রলীগ নেতা অমিত সাহা আটক

Date:

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রভাবশালী এই ছাত্রলীগ নেতাকে প্রধান সন্দেহভাজন হিসেবে নিহতের সহপাঠীদের দাবী করছে। প্রাথমিক পর্যায়ে আবরার হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনের তালিকায় তার নাম না থাকা নিয়ে দেশব্যাপী চলছিল ব্যাপক সমালোচনা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সবুজবাগ থেকে বেলা ১১টার পর তাকে আটক করা হয় বলে গণমাধ্যেমকে নিশ্চিত করেন গোয়েন্দা শাখার কর্মকর্তা’রা। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে। রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ কালীবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে অমিত সাহাকে আটক করা হয়েছে।

ফাহাদকে তার কক্ষে খুন করা হয় । ২০১১ কক্ষের বাসিন্দা অমিত। হত্যাকাণ্ডের আগে ১৭ ব্যাচের (ফাহাদের সহপাঠী) এক শিক্ষার্থীকে অমিত সাহা মেসেঞ্জারে জিজ্ঞেস করেন, আবরার ফাহাদ কি হলে আছে?

এ ধরনের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭ ব্যাচের ওই শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ করতে না চাওয়ায় তারই এক সিনিয়র এ বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন।

আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মামলায় নাম থাকা ১৯ জনের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের পর সবচেয়ে আলোচিত নাম ছিল অমিত সাহা। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মামলায় তার নাম রাখা হয়নি। এরপর অমিত সাহার নানান কুকীর্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়ে ওঠে। ফাহাদ হত্যাকাণ্ডে যে তার সম্পৃক্ততা রয়েছে তার প্রমাণ মেলে মেসেঞ্জার অ্যাক্টিভিটিতে।

এর আগে রোববার (৬ অক্টোবর) রাতে বুয়েট শাখা ছাত্রলীগের নেতারা পরিকল্পিতভাবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে মরদেহ সিঁড়িতে ফেলে রাখে। পরে ভিডিও ফুটেজে হত্যাকারীদের শনাক্ত করা হয়। ফাহাদ হত্যার বিচার, আসল অপরাধীদের গ্রেফতারসহ আট দফা দাবিতে আন্দোলনে ফুঁসছে বুয়েটসহ দেশের সব শিক্ষাঙ্গন। এরই মধ্যে আটক করা হলো অমিত সাহাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান