ময়মনসিংহ গুণীজন সম্মাননা ‘২০১৯ পাচ্ছেন ১৩ গুণীজন

Date:

নিজস্ব সংবাদদাতাঃ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব গুণীজন সম্মাননা ২০১৯ এর জন্য ১৩ জনকে মনোনীত করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।

এতদ্ উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে গঠিত জুড়ি বোর্ডের সিদ্ধান্তের আলোকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি একেএম ফখরূল আলম বাপ্পী চৌধুরী এ মনোনয়ন ঘোষণা করেন।

এবার মরণোত্তর সম্মাননা পাচ্ছেন শিক্ষা উদ্যোক্তা মৌলবী হামিদ উদ্দিন, ভাষা সৈনিক এম শামসুল হক, চক্ষু ও চিকিৎসা সেবক ডাঃ কে জামান।

এছাড়াও সম্মানায় ভূষিত হয়েছেন- জনসেবায়: ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জনবান্ধব কর্মকর্তা: অতিঃ বিভাগীয় কমিশিনার এএইচএম লোকমান ও অতিঃ ডিআইজি ড. আক্কাছ উদ্দীন ভূইয়া, শিক্ষায়: মুহম্মদ রিয়াজুল ইসলাম, গবেষণায়: কৃষিবিদ প্রফেসর ড. আব্দুর রহিম, মুক্তিযুদ্ধে: বিমল পাল, চিকিৎসা সেবায়: স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডাঃ এম এ আজিজ, সাহিত্যে: ড. আমিনুর রহমান সুলতান, ক্রীড়ায়: ফিরোজা বেগম, সাংবাদিকতায়: আশিক চৌধুরী।

সিটি কর্পোরেশন মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ময়মনসিংহের বিশিষ্ট ও বরেণ্য গুণী ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত একটি গ্রš’/পুস্তিকার মোড়ক উন্মোচন করা হবে। এর প্রকাশনা সম্পাদনার দায়িত্বে রয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর অতিরিক্ত সম্পাদক স্বাধীন চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান