ময়মনসিংহ মহানগর যুবলীগকে শক্তিশালী করতে পর্যায়ক্রমে ওয়ার্ড কমিটি দেয়া শুরু

Date:

চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ মহানগর যুবলীগ আহবায়ক শাহীনূর ও সিনিয়র যুগ্ম-আহবায়ক রাসেল পাঠান একত্রিত হয়ে সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করতে এবার নব গঠিত সিটি কর্পোরেশনের ওয়ার্ড পযার্য়ে নতুন কমিটি দেয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এতে করে সাংগঠনিকভাবে এগিয়ে যাবে মহানগর যুবলীগ।

সিনিয়র যুগ্ম-আহবায়ক রাসেল পাঠান প্রতিবেধক কে মুঠোফোনে জানান, পর্যায়ক্রমে ময়মনসিংহ মহানগর যুবলীগের আওতাধীন ৩৩টি ওয়ার্ডকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছি । এতে উজ্জীবিত হয়ে উঠবে মহানগর যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

রাসেল পাঠানের কথার ধারাবাহিকতা অবশেষে সাদৃশ্যমান । কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবার কার্যক্রম শুরু।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে আনুষ্ঠানিকভাবে দুইটি ওয়ার্ড কমিটি গঠন করলেন ময়মনসিংহ মহানগর যুবলীগ আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান ও যুগ্ম আহবায়ক রাসেল পাঠান।

নবগঠিত ৩৩ নং ওয়ার্ডে মোঃ শাহজাহান মুনীরকে আহবায়ক ও মোঃ নুরুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটিতে আরো যুগ্ম-আহবায়কবৃন্দরা হলেন, মোঃ রিয়াজুল ইসলাম সুমন, মোঃ রাজিব হোসাইন, মোঃ নাসির উদ্দিন রয়েল।

এ ওয়ার্ডে ২১ জনকে সদস্য করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

এছাড়া একই দিনে নগরীর ২০ নং ওয়ার্ডের নবগঠিত কমিটিতে শরিফুল রহমান সোহেলকে আহবায়ক ও মোঃ হাফিজুর রহমান বাবুকে সদস্য সচিব এবং হাফিজ খান সাগর, খায়রুল ইসলাম, আশিকুর রহমান, মোঃ রিপন মিয়াকে যুগ্ম আহবায়ক করে বহুল কাঙখিত ওয়ার্ড কমিটির বাস্তব রূপদান করলেন মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।

এছাড়াও উক্ত কমিটিতে ২১ জনকে সদস্য করে ২৬ জনকে পদায়ন করা হয়েছে । নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক ও সাংগঠনিক নিংমানুযায়ী ঘোষনাকৃত কমিটির পূর্ণাঙ্গ কমিটির গঠনকালের মেয়াদ ৯০ দিন অন্তর সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

ময়মনসিংহ মহানগর শাখার এই দুইটি ওয়ার্ড কমিটির ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি রাসেল পাঠান ।

এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, যুবলীগ সদস্য শামীম, জয়, মামুন, সোহাগ, সলিমুল্লাহ রসুল, রিফাত, রাজিব, রিজন, জিয়াউল, আল-আমীন, মুন্না, সম্রাটসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান