নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ শিগগিরই ঘোষণা করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

Date:

নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ শিগগিরই ঘোষণা করা হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর পক্ষে শহীদুজ্জামান সরকারের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদের পক্ষে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান একথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৩ সদস্যের নবম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করে। সকল গণমাধ্যমকর্মীদের ৪৫ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি জানান, নবম সংবাদপত্র মজুরি বোর্ড ইতোমধ্যে রিপোর্ট প্রদান করেছে। এই রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে আহবায়ক করে ৭ সদস্যের একটি মন্ত্রীসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সকল অংশীজনদের নিয়ে সভা করেছে। এখন শিগগিরই নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে।
অপর এক সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজপোর্টালগুলোকে শৃংখলার মধ্যে আনার লক্ষ্যে এগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। নিবন্ধনের জন্য আবেদনের সময় ছিল ৩০ জুন। পরবর্তীতে এই সময় আরো ১৫ দিন বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। আবেদনগুলো যাচাই-বাছাই করে যারা নিবন্ধনের যোগ্য তাদের নিবন্ধন দেয়া হবে। অনলাইন নিউজপোর্টালগুলোতে বিভ্রান্তিকর, বিব্রতকর, মিথ্যা ও অসত্য তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান