মার্শাল আইল্যান্ড প্রেসিডেন্ট ও বান কি-মুন আসছেন মঙ্গলবার

Date:

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের ঢাকা বৈঠকে যোগ দিতে আগামী মঙ্গলবার একদিনের সফরে ঢাকা আসছেন।
মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন আসবেন মঙ্গলবার সকালে। আর জাতিসংঘের সাবেক মহাপরিচালক বান কি-মুন আসবেন একই দিন বিকেলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন (জিসিএ)’র ঢাকা বৈঠকের উদ্বোধন করবেন। জিসিএ’র বর্তমান চেয়ার বান কি-মুন বৈঠকের ‘ওয়ে ফরোয়ার্ড এন্ড নেক্সট স্টেপ টোওয়ার্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন’ শীর্ষক অধিবেশনে বক্তৃতা করবেন।
বৈঠক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই হোটেলে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাপরিচালক বান কি-মুনের সঙ্গে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রচেষ্টা সংক্রান্ত বিবিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ড. হিলদা হেইন, বান কি-মুন ও জিসিএ কো-চেয়ার ড. ক্রিস্টালিন জর্জিভা বক্তৃতা করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন স্বাগত বক্তৃতা করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের বক্তৃতার মধ্য দিয়ে দুপুরে বৈঠকটি শেষ হবে।
সূত্র জানায়, ড. হিলদা হেইন, বান কি-মুনের বিকেলে কক্সবাজারের উখিয়ায় কুরুশখুল বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।
সন্ধ্যায় ড. আবদুল মোমেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক নৈশভোজের আয়োজন করবেন।
ড. হিলদা হেইন ও বান কি-মুন বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান