বঙ্গবন্ধুর চিন্তার ফসলগুলো জনগণকে পৌঁছে দিতে হবে : আইনমন্ত্রী

Date:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন , বঙ্গবন্ধুর চিন্তার ফসলগুলো জনগণকে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর আইনগুলোর মাধ্যমে স্বাধীনতার ইতিহাস দেখার বিষয়টিও তুলে ধরার আহবান জানান তিনি।
তিনি বলেন, “বঙ্গবন্ধুর আইনগুলোর মাধ্যমে স্বাধীনতার ইতিহাস দেখার জিনিসটা কিন্তু আমাদের তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু কি কি আইন করেছিলেন তা করতে গেলে রাতারাতি এই গুলো আইন হয়ে আসে না। একটা মানুষ যদি আগে থেকেই স্বাধীনতার চিন্তা না করে তাহলে পরে এই আইনগুলো হতো না।” ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো আর ১৫ জানুয়ারি এগুলো হয়না। এগুলো চিন্তা করতে হয় অনেক আগে থেকে। তাই এই বিষয়গুলো তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আজ দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন। সভায় আইনমন্ত্রী আনিসুল হক সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক। সভায় মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা ছাড়াও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দীর্ঘ ২৮ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে পারে নাই। তিনি বলেন, আমরা চেষ্টা করি আর না করি। আমরা চাই আর না চাই বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে আলাদা করা যাবে না। বঙ্গবন্ধু আর বাংলাদেশ সব সময় একসাথে ছিল এবং একসাথে থাকবে। বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হবে, ব্যর্থ চেষ্টা।
মন্ত্রী বলেন, আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি আমরা যে অন্যায় ও অবিচার করেছি তার কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা, বলা যেতে পারে পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা।
সভায় আইনমন্ত্রী জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর আদর্শ, মানবিকতা, দেশপ্রেম এবং আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি তাঁর অগাধ বিশ্বাস ইত্যাদি গুণাবলী তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে বলেন। এজন্য আইনমন্ত্রীর নেতৃত্বে একটি সুপারভাইজরি কমিটি সহ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩