তারেক রহমানের কারণেই বিএনপি’র রাজনীতি তলানিতে : লন্ডনে তথ্যমন্ত্রী

Date:

লন্ডন সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এবং তাদের রাজনীতি ধংস করার জন্য আওয়ামী লীগকে কিছুই করতে হচ্ছে না। বরং আদালতে সাজাপ্রাপ্ত, দুর্নীতির মামলায় দন্ডিত লন্ডনে বসবাসরত অপরাধী তারেক রহমানের কারনেই বিএনপি’র রাজনীতি তলানিতে।’ মন্ত্রী বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত লন্ডনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েও বিএনপি মূলতঃ নির্বাচন করেনি। তার কারণ হলো, আওয়ামীলীগের উন্নয়ন, সুশাসন, অর্থনৈতিক বিপ্লব, গরীব জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।
তারেক রহমান লন্ডনে বসে স্কাইপের মাধ্যমে বিএনপির রাজনীতি করেন, বক্তব্য দেন, যা বাংলাদেশের আদালত দেশে প্রচার নিষিদ্ধ করেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করা যার মতলব, সে কি করে দলকে ক্ষমতায় আনবে?’
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বের মধ্যে ব্যতিক্রম এই কারণে যে, তিনিই প্রথম স্বামী-পরিত্যক্তা, বিধবা গরীব নারীদের ভাতা চালু করেছেন। স্বামী-পরিত্যক্তা নারীকে ভাতা দেয়া-বিশ্বের কোথাও নেই।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বে তলাবিহীন গরীব দেশ হিসেবে শিরোনাম হয়না, হয় বিশ্বে যখন বাংলাদেশের নারীরা ফুটবলে চমক লাগিয়ে দেয়, ক্রিকেটে বিশ্বকাপে যখন অঘটন ঘটিয়ে ফেলে, তথ্যপ্রযুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ৭ এর ঘর অতিক্রম করে -তখন শিরোনাম হয় বাংলাদেশ। আর এসবই কেবল তখনই হয়, একজন শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভানেত্রী হন, দেশের নেতৃত্ব দেন।’
সভাশেষে লন্ডন টাইমসের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্মার্ট কার্ড এবং সকল নাগরিক সেবা যেভাবে ও যে পদ্ধতিতে দিলে জনগণ এবং সকলের কাছে সহজে পৌছে যায় -আওয়ামীলীগ সরকার সেভাবেই কাজ করছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামী। তাকে বাংলাদেশে প্রত্যার্পণের ব্যাপারে ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারকে সহায়তা করবে বলে আশা করি।’
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ প্রমুখ।
উল্লেখ্য ইউরোপে এক সপ্তাহের সরকারি সফরে মন্ত্রী মঙ্গলবার লন্ডন পৌঁছান। সেখানে তিনি যুক্তরাজ্যের সিভিল সার্ভিস কলেজ ও বিবিসি’র সদর দপ্তর পরিদর্শন করেন। বিবিসি বাংলায়একটি সাক্ষাতকারও দেন। বৃহস্পতিবার তিনি যুক্তরাজ্যের চেয়ারম্যান অব পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটাল, কালচারাল, মিডিয়া এন্ড স্পোর্টস ডেমিয়েন কলিন্স এমপি’র সাথে বৈঠকে দু’দেশের তথ্য, গণমাধ্যম, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক সহায়তাবৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
যুক্তরাজ্য থেকে বেলজিয়াম ও ফ্রান্স সফরকালে ব্রাসেলসে বসবাসরত বাঙালি জনগোষ্ঠির সাথে সভা ও প্যারিসে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ পরিদর্শন করবেন হাছান মাহমুদ। সফরশেষে ৯ জুলাই মঙ্গলবার তার দেশে ফেরার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান