তফাজ্জল হক॥ বিশেষ প্রতিনিধিঃ গত বুধবার (১৯ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওয়াক ফর লাইফ এর আয়োজনে এবং মচিমহা অর্থোপেডিক বিভাগ এর সহযোগিতায় পালিত হল ‘বিশ্ব ক্লাব ফুট দিবস।’ দিবসটি উপলক্ষে বণার্ঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমেক’র অধ্যক্ষ ডা: আনোয়ার হোসাইন, সভাপতিত্ব করেন মচিমহা অর্থোপেডিক বিভাগ এর সহযোগি অধ্যাপক ডা: জহর জাহান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মচিমহা অর্থোপেডিক বিভাগের সহকারি অধ্যাপক ডা. আবু হেনা মাহবুব, সহযোগি অধ্যাপক ডা: মলয় কুমার সাহা, আরও উপস্থিত ছিলেন অর্থোপেডিক বিভাগের সকল চিকিৎসক গণ।
সঞ্চালনা করেন মচিমহা অর্থোপেডিক বিভাগের সহযোগি অধ্যাপক ও ওয়াক ফর লাইফ এর তত্ত্বাবধায়ক ডা: মো: সাইফুল ইসলাম।
মুগুর পা চিকিৎসা নিয়ে ভাল হওয়া একজন শিশুর অভিভাবক মোছা: লাকি আক্তার বলেন আপনারা ওয়াক ফর লাইফ মচিমহা ক্লিনিক ডাক্তারদের পরামর্শ নিন। আমার ছেলে মো: আলীফকে নিয়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলাম কোন ফল পাইনি। পরিশেষে জানতে পারলাম ওয়াক ফর লাইফ মচিমহা ক্লিনিকে চিকিৎসা করা হয়। এই ডাক্তাদের পরামর্শে নিয়ে এখন আমার ছেলে মোঃ আলীফ সম্পূণ সুস্থ। তাই ওয়াক ফর লাইফ কর্তৃপক্ষে ধন্যবাদ জানাই। আপনারও ওয়াক ফর লাইফ মচিমহা ক্লিনিক চিকিৎসা নিন। ওয়াক ফর লাইফ ক্লিনিক ম্যানেজার ও ফিজিওথেরাপিস্ট মো: ইমরান আহমেদ তার বক্তব্যে বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০১১ সালে ওয়াক ফর লাইফ কার্যক্রম শুরু করে সফলতার সাথে এক্ষণ পর্যন্ত ১২৬৫ মুগুর পা শিশুদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি। এতে হাজারো শিশু সুস্থ হয়েছে। চিকিৎসা সেবায় ওয়াক ফর লাইফ এক অনন্য বিপ্লব সৃষ্টি করেছে। এটি একটি মহৎ কাজ এবং সকল মুগুর পা শিশুদের স্বাভাবিক চলাফেরা করতে সহযোগিতা করে আসছে ওয়াক ফর লাইফ ক্লিনিক।

