বিএনপি নেতা ওয়ালিদের মৃত্যুতে স্তব্দ ময়মনসিংহের জাতীয়তাবাদী অঙ্গণ

Date:

বাবু চৌধুরীঃ ময়মনসিংহের প্রভাবশালী বিএনপি নেতা কামরুল ইসলাম মো: ওয়ালিদ আজ রাত ৮.০০ ঘটিকার সময় রাজধানী ঢাকাস্থ ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোকে আচ্ছন্ন ময়মনসিংহের জাতীয়তাবাদী অঙ্গণ সহ সকল দলের নেতৃবৃন্দ।

এদিকে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কামরুল ইসলাম মো: ওয়ালিদের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা বিএনপির দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

তিনি শোকে আচ্ছন্ন অবস্থায় বলেন, ওয়ালিদের শূন্যস্থান পূরণ হবার নয়। ময়মনসিংহবাসী একজন সৎ ও সজ্জন ব্যাক্তিকে হারালো।
আরো শোক জানিয়েছেন ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা ও সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুুরী, মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন ও সম্পাদক তানভীর আহম্মেদ রবিন।

এদিকে মহানগর যুবদল সভাপতি মোজাম্মেল হক টুটু, জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল ও সাংগঠনিক সম্পাদক ছামসুল আলম উজ্জ্বল,মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাহার আলী রিপন তালুকদার সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী শোক জানিয়েছেন।

রাজনীতির মাঠ পর্যায় থেকে উঠে এসেছেন কামরুল ইসলাম মো: ওয়ালিদ। ১৯৮৯ সাল থেকে তিনি ছাত্রদলের রাজনীতিতে হাতেখড়ি শুরু। এর পর তিনি নিরবিচ্ছিন্নভাবে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে নাসিরাবাদ কলেজ ছাত্রসংসদের ১৯৯০, ১৯৯২ সালে দুইবার নির্বাচিত ভিপি। ময়মনসিংহের বর্ধিত অংশে তিনি ওয়ার্ড কমিশনার হয়েছেন বিপুল ভোটের মাধ্যেমে। দায়িত্ব পালন করেছেন প্রায় ১২ বছর। সেই সাথে তিনি প্যানেল মেয়র নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৩ সাল থেকে বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে বর্তমানে তিনি কোতুয়ালী বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ২০১৪ সালে দলীয় মনোনয়োন নিয়ে ১ লক্ষ ১০ হাজার ভোট পেয়ে সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি দীর্ঘদিন লিভার সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাকে পারিবারিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ল্যাব এইড হসপিটালে ভর্তি করানো হয়।

ওয়ালিদের মৃত্যুতে পরিবারের প্রতি শোক জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, ভালুকা বিএনপি সভাপতি ও জেলা দক্ষিণ সহ-সভাপতি ফকর উদ্দিন আহমেদ বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ আলী ও সাংগাঠনিক সম্পাদক একেএম মাহবুবুল আলমসহ বিএনপির নেতারা।

মরহুম কামরুল ইসলাম মো: ওয়ালিদের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে আগামিকাল বাদ জোহুর আঞ্জুমান ঈদগাহ ময়দানে এবং ১২.৩০ ঘটিকার সময়ে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে বলে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব সংবাদদাতাকে নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান