রেলপথ মন্ত্রণালয়ে ১৬ হাজার ৩৫৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

Date:

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৬ হাজার ৩৫৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব করেন।
আগামী অর্থবছরের জন্য পরিচালন খাতে ৩ হাজার ৭৫৯ কোটি ২৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১২ হাজার ৫৯৮ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে রেলপথ মন্ত্রণালয় খাতে ১১ হাজার ৩২৬ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, সরকার রেলওয়েকে একটি সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ খাতে উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। রেলখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে ২০১৬ থেকে ২০৪৫ সাল পর্যন্ত ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় ২০৪৫ সাল পর্যন্ত বাস্তবায়নের জন্য ২৩০টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে। রেলপথ সম্প্রসারণ, নতুন রেলপথ নির্মাণ ও সংস্কার, রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরকরণ, নতুন ও বন্ধ রেল স্টেশন চালু করা, নতুন ট্রেন চালু ও ট্রেনের সার্ভিস বৃদ্ধি করা, ট্রেনের কোচ সংগ্রহ ইত্যাদি কাজ অব্যাহত রয়েছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী অর্থবছরে ১১১০.৫০ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল রেল ট্র্যাক, ৫২ কিলোমিটার নতুন রেল ট্র্যাক নির্মাণ, ১০০টি লোকোমোটিভ সংগ্রহ, ২টি আইসিডি নির্মাণ, ৩টি মেজর ব্রিজ নির্মাণ, ১ হাজার ১২০টি যাত্রীবাহী কোচ সংগ্রহ, ৩টি রেলওয়ে ওয়ার্কশপ আধুনকায়ন/নির্মাণ এবং সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান