আগৈলঝাড়ায় জন্মদাত্রী মা থাকেন গাছতলায় আর ছেলে থাকে দোতলায়

Date:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ার জন্মদাত্রী মা থাকেন গাছতলায় আর ছেলে থাকে পাকা ভবনের দোতলায়। উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে অমানবিক এই ঘটনাটি জানা গেছে জন্মদাত্রীর একমাত্র ছেলে ইউনুস ফকির এক নারীকে মারধরের দায়ের করা মামলায় গ্রেফতার হওয়ার পর।
উপজেলার খাজুরিয়া গ্রামের ইউনুস ফকিরের প্রতিবেশীরা জানান, কাশেম ফকিরের স্ত্রী রশি বেগমের কোন ভাই-বোন না থাকায় বাবার সকল সম্পত্তির মালিক হন রশি নিজে। বর্তমানে তাঁর বয়স পঁচাশি বছর। বয়সের ভারে এখন কোন কথা বলতে পারেন না রশি বেগম। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন।
মরহুম কাশেম ফকির ও রশি বেগমের একমাত্র ছেলে ইউনুসের সুখের জন্য মা রশি বেগম নিজের বাবার বাড়ির সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা তুলে দেন ছেলের হাতে। সেই টাকা দিয়ে ইউনুস নির্মাণ করেন দ্বিতল পাকা ভবন। স্ত্রী ও সন্তানদের নিয়ে ইউনুস পাকা ভবনে থাকলেও জন্মদাত্রী মা ঠাঁই পায়নি সেখানে। তার ঠিকানা হয়েছে সেই ভবনের পাশে বাপের বাড়ির অন্য শরীকের জায়গায় ছেড়া কাপড়ের বেড়া দেয়া টিনের একচালা ঝুপড়ি ঘরে। মায়ের প্রতি ছেলের অমর্যাদা দেখে স্থানীয়রা রশি বেগমকে এই ঝুপড়ি ঘর তুলে দিয়েছে।
রশি বেগমের খালু খাজুরিয়া গ্রামের বাসিন্দা খলিল মিয়া জানান, ছেলে পাকা ভবনে থাকলেও মান সম্মানহানির কারণে মা’কে এই ঝুপড়ি ঘরে রাখলেও অন্তত ১০ বছর যাবৎ ইউনুস তার মায়ের কোন খরচ বহন করছে না। রোগে-শোকে মা রশি বেগম অসুস্থ হলেও তার কোন খোঁজখবর নেয় না একমাত্র সন্তান ইউনুস। নাতিরাও খোঁজখবর নেয়না তাদের দাদীর।
স্থানীয়রা অভিযোগে বলেন, ইউনুসের বিরুদ্ধে এলাকায় জমি দখল, চুরি, জমি রেকর্ড করে দেয়ার নামে অন্যের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া, পুলিশ প্রশাসনের সাথে সখ্যতার কারণে তাদের দিয়ে সাধারণ লোকজনকে হয়রানি করা, প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তারা আরও জানান, ইউনুসের একাধিক চুরির ঘটনায় শালিস বিচার করেছেন বাগধা ইউপি’র সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার।
বাড়ির জায়গার বিরোধের জের ধরে গত ৯ জুন রাতে ইউনুস ফকির একই বাড়ির মাহবুবের পাঁচ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী হালিমা বেগমকে মারধর করে গুরুতর আহত করে। ওই ঘটনায় হালিমার ভাই নাসির মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। নং- ৭ (১০-০৬-২০১৯) ওই মামলায় এসআই নাসির উদ্দিন অভিযুক্ত ইউনুসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। মায়ের প্রতি অবিচার ও অন্যায় আচরণ করায় ইউনুস গ্রেফতার হওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। বর্তমানে ইউনুস জেলহাজতে আটক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান