৬নং ইউনিয়ন চরঈশ্বরদিয়ায় চেয়ারম্যান পদে জনসমর্থনের শীর্ষে ইমরান নৌকা প্রত্যাশী

Date:

সুমন ভৌমিকঃ গত শনিবার ৮ই জুন ২০১৯ বিকাল ৫ ঘটিকার ময়মনসিংহ সদর উপজেলাস্থ ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নের চরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভাটি ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাছেন আলী মন্ডলের সভাপতিত্বে সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক শামসুর রহমান। প্রার্থী বাছাই ও দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সে বিষয়ে বিশদ আলোচনা হয় বর্ধিত সভায়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বর্ধিত সভায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগনদের তাদের প্রার্থীতার আবেদনপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়। সে সময় দলীয় মনোনয়োন প্রত্যাশী চেয়ারম্যান পদে মোঃ জিয়াউল হাসান ইমরান, মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুল কাইয়ুম রুনাল প্রার্থী হিসাবে নিজ নিজ আবেদনপত্র সভাপতির নিকট জমা দেন।

বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও আহবায়ক, যুগ্ম আহবায়ক এবং সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম তৃণমূল কন্ঠভোটে নির্বাচিত তালিকা স্বাক্ষর করে কেন্দ্রে প্রেরণ করেন।

আগামী ৮ জুলাই ২০১৯ ময়মনসিংহ সদর উপজেলার মেয়াদ উত্তীর্ণ ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনি ঢামাডোল। ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রেজা এ মোহাম্মদ জিয়াউল হাসান (ইমরান) তৃনমূল কন্ঠভোটে শীর্ষে এবং জনসমর্থনেও শীর্ষে। নির্বাচন সম্পন্ন হওয়া ইউনিয়নগুলোর ধারাবাহিকতা বজায় থাকলে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতা হবে এবং সে ক্ষেত্রে তৃনমূল কন্ঠভোটে শীর্ষে থাকা ও জনসমর্থনে শীর্ষে অবস্থান ইমরান নৌকা প্রত্যাশী। তিনি নৌকা প্রত্যাশা করতেই পারেন। কারন তৃণমূলের বিপুল কন্ঠভোটে তিনি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসাবে শীর্ষে নির্বাচিত এবং ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নে সাধারন জনগণ ও ভোটাররা পরীক্ষিত নেতা, রাজপথের লড়াকু সৈনিক রেজা এ মোহাম্মদ জিয়াউল হাসান (ইমরান) কে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে একমাত্র যোগ্য প্রার্থী।

জিয়াউল হাসান ইমরান ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি নজর কেড়েছেন দলীয় হাইকমান্ডের। তৃণমুল পর্যায়ের একজন সফল রাজনীতিবিদ ইমরান। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রসংসদ এর নির্বাচিত ভিপি ছিলেন। তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন আজকের এই পর্যায়ে ।

শিক্ষাগত যোগ্যতার নিরীক্ষণে তিনি সেরা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এস.এস ও এম.এস এবং ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড ও এম.এড সম্পন্ন করেছেন। ময়মনসিংহ ল’ কলেজ থেকে এল.এল.বি পাশ করেছেন এবং শিক্ষানবীশ আইনজীবি হিসেবে জেলা আদালত প্রাঙ্গনে তার রয়েছে ব্যাপক উপস্থিতি।

সদালাপী, নম্রতা ও ভদ্রতা সম্পূর্ন গুনাবলীর এই তরুণ আওয়ামী লীগ নেতার রয়েছে নিজ এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা। এলাকার জনগণের পাশে সর্বদা থেকে কুড়িয়েছেন প্রচুর সুনাম। দলীয় প্রার্থী বাছাইয়ের বর্ধিত সভায় বিপুল কন্ঠভোটে তিনি সর্বাধিক সমর্থন লাভ করেছেন। তিনি চেয়ারম্যান হলে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার “গ্রাম হবে শহর” তা বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রেখে আধুনিক নগরায়নের আওয়াতায় নিয়ে আসবেন। তিনি দলীয় প্রতীক নৌকা পেয়ে নির্বাচিত হলে ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নেকে একটি মডেল সিটিতে রুপান্তরিত করবেন এবং ইউনিয়নের অপামর জনসাধারনের সেবায় সব সময় নিয়োজিত থাকবেন। তিনি সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন।

এই তরুন সাবেক ছাত্রলীগ নেতা ছাত্র জীবন থেকে রাজনীতিতে পদচারণা। দলীয় র্দুসময়ে তাকে সব সময় পাওয়া যেতো রাজপথে। রাজপথ থেকে আজ তিনি বড়মাপের নেতা হয়েছেন। তৃণমূল নেতা-কর্মীদের কাছে তিনি খুবই জনপ্রিয়। আর নিজ এলাকার জনগণ ও ভোটারদের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসাবে সুপরিচিত এবং রয়েছে বিপুল গ্রহণযোগ্যতা। ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নে সাধারন জনগণ রেজা এ মোহাম্মদ জিয়াউল হাসান (ইমরান) কে নিজেদের ইউনিয়নে আধুনিকায়নের উত্তরসুরী হিসেবে চেয়ারম্যান পদে দেখতে চায়। পেয়েছেন তিনি জনগণের ভালবাসা ও নৈতিক সমর্থন। ইউনিয়নে সাধারন জনগণ ও ভোটাররা মনে করেন রাজপথের পরীক্ষিত এই নেতা দলীয় প্রতীক নৌকা পাবেন এবং বিপুল ভোটে ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন।

সূত্র মতে, ঘোষিত তফসিল অনুসারে আগামী ১২ জুন ২০১৯ বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এবং আগামি ১৪ জুন শুক্রবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন। ২১শে জুন শুক্রবার প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ই জুলাই সোমবার ভোট গ্রহণের দিন তারিখ নির্ধারণ করে উক্ত তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩