চরাঞ্চলের উন্নয়নের কারিগর আবু সাঈদ ৫নং সিরতা ইউনিয়নের চেয়ারম্যান পদে আঃ লীগের একক প্রার্থী

Date:

সুমন ভৌমিকঃ গত শনিবার ৮ই জুন ২০১৯ বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলাস্থ ৫নং সিরতা ইউনিয়নের ‘জমিলা রাইস মিল প্রাঙ্গণ’-এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিতে ৫নং সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভাটি ৫নং সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন ইউনিয়ন যুগ্ম-আহবায়ক ডাঃ হারুন-অর-রশীদ। বর্ধিত সভায় আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই এবং দলীয় একক প্রার্থীকে কি ভাবে বিজয়ী করা যায় সে বিষয়ে বিশদ আলোচনা করেন স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনায় সভায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণদের তাদের প্রার্থীতার আবেদনপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এমতাবস্থায় দলীয় মনোনয়োন প্রত্যাশী চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ আবু সাঈদ তার নিজ আবেদনপত্র সভাপতির নিকট জমা দেন। ৫ নং সিরতা ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ন আহবায়ক সহ সকল নেতৃবৃন্দ এককভাবে তাকে সমর্থন প্রদান করেন কন্ঠভোটের মাধ্যেমে। এসময় অন্য কোন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়োন না চাওয়ায় বর্ধিত সভার সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক একক দলীয় প্রার্থী হিসেবে মোঃ আবু সাঈদের নাম ঘোষনা করেন।

বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম কেন্দ্রে প্রেরিত চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে সুপারিশ স্বাক্ষর করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান।

ময়মনসিংহ সদর উপজেলার মেয়াদ উত্তীর্ণ ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৮ জুলাই। নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারনা ইতিমধ্যেই জমে উঠেছে। নির্বাচন সম্পন্ন হওয়া ইউনিয়নগুলোর ধারাবাহিকতা ঠিক থাকলে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদন্ধিতা হতে পারে । সে ক্ষেত্রে তৃণমূল নেতা-কর্মীদের প্রত্যাশা বর্ধিত সভায় তৃণমূলের কন্ঠভোটে নির্বাচিত একক প্রার্থী মোঃ আবু সাঈদকে কেন্দ্রীয় হাইকমান্ড ৫নং সিরতা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা দিবেন। দীর্ঘদিনের রাজপথের ত্যাগী ও দুঃসময়ের অন্যতম কান্ডারী ৫নং নং সিরতা ইউনিয়নের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তায় শীর্ষে। যোগ্য মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তিনিই যোগ্যতম দলীয় প্রার্থী। ময়মনসিংহ কোতুয়ালী যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এই নেতা দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় তিনি আস্থাভাজন হয়েছেন দলীয় হাইকমান্ডের। তৃণমূল নেতা-কর্মীদের কাছে একজন সফল রাজনীতিবিদ এবং রাজনীতি করেই উঠে এসেছেন তিনি আজকের এই পর্যায়ে।

ময়মনসিংহ মহাবিদ্যালয় হতে বিএ পাস করেন আবু সাইদ এবং রাজনীতিকেই প্রথম এবং শেষ কর্মস্থল হিসেবে জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নে নিজেকে দলের জন্য সঁেপ দিয়েছেন। তিনি চেয়ারম্যান হলে তার নিজগ্রাম’কে আধুনিক নগরায়নের আওতায় নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকারকে তিনি সফল করার দায়িত্ব নিতে চান। এক্ষেত্রে তিনি সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী।

৫নং সিরতা ইউনিয়নের অপামর জনসাধারনের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন অনেক আগে থেকেই। তিনি অত্যন্ত সফলতার সহিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী বীর মক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের এপিএস এর দায়িত্ব অত্যন্ত সৎ ও কর্ম নিষ্ঠার সহিত পালন করেছেন। সদা হাস্যোজ্জ্বল মুখ, বিনয়ী, ভদ্র ও ত্যাগী আওয়ামী লীগ নেতা হিসেবে মোঃ আবু সাঈদ নিজ এলাকার মধ্যেমণি।

“মোঃ আবু সাঈদ চরাঞ্চলের উন্নয়নের কারিগর” হিসাবে খ্যাত। সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান এর চরাঞ্চলের উন্নয়ন বাস্তবায়ন করতে এলাকার ব্যাপক উন্নয়ন সংঘঠিত হয় তার হাত ধরেই। এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, পাকা সড়ক, কালভার্ট নির্মান, ক্লাব প্রতিষ্ঠা অন্যতম। মাদক বিরোধী আন্দোলনে এলাকায় তিনি সাহসী ভূমিকা পালনের জন্য ইউনিয়নের আলোকবর্তিকা কান্ডারীরূপে আবর্তিত হয়েছেন। তার হাত ধরেই এলাকার প্রান্তি পর্যায়ের জনসাধরণের ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিয়েছেন। এছাড়া তিনি এলাকার মানুষের স্বাস্থসেবার সকল সুবিধা পৌছে দিতে হাসপাতাল প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন।

তিনি এলাকার যুব সমাজের নৈতিক অধপতন ঠেকাতে এলাকায় একাধিক ক্লাব প্রতিষ্ঠা করে বিভিন্ন সময়ে খেলাধূলার আয়োজন করেন এবং যুবক ও তরুনদের মাঝে দেশপ্রেমের দীক্ষা দান করে দলীয় অবস্থান শক্তিশালী মেরুকরনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি এলকায় একজন উদীয়মান বলিষ্ঠ আওয়ামী লীগের উজ্জ্বল নক্ষত্র এবং এলাকার উন্নয়নে সর্বদা ব্যস্ত থাকেন। চরাঞ্চলের সরকারের উন্নয়নের সফল কর্মকান্ডে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ৫নং সিরতা ইউনিয়নে জনপ্রিয় ও অপ্রতিদ্বন্ধি রাজনৈতিক ব্যক্তি মোঃ আবু সাঈদ। পেয়েছেন জনগণের অকুন্ঠ ভালবাসা ও নৈতিক সমর্থন। ৫নং সিরতা ইউনিয়নবাসীর প্রথম চাওয়া সৎ, শিক্ষিত, ভদ্র ও উন্নয়নবান্ধব আওয়ামী লীগ নেতা আবু সাঈদ’কেই নিজেদের গ্রামের উন্নয়ন ও আধুনিকায়নের কান্ডারী হিসেবে চেয়ারম্যান পদে দেখতে বদ্ধপরিকর।

সূত্র মতে, ঘোষিত তফসিল অনুসারে আগামী ১২ জুন ২০১৯ইং বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এবং আগামি ১৪ জুন শুক্রবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন। ২১শে জুন শুক্রবার প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ই জুলাই সোমবার ভোট গ্রহণের দিন তারিখ নির্ধারণ করে উক্ত তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান