বকশীগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Date:

শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ

আজ শুক্রবার (১০ মে) বিকাল ৩.৩০ ঘটিকায় উপজেলা সরকারি গ্রন্থাগার, বকশিগঞ্জ, জামালপুর হলরুমে ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪’ উপলক্ষে বকশিগঞ্জ উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে) ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম।

জনাব শীতেষ চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর ও রিটার্নিং অফিসার, বকশিগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা নির্বাচন অফিসার, জামালপুর; জনাব অহনা জিন্নাত, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, বকশিগঞ্জ, জামালপুর; জনাব আব্দুল আহাদ খান, অফিসার ইনচার্জ, বকশিগঞ্জ থানা, জামালপুর।

মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ জায়গা থেকে নির্বাচন সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলতে আহ্বান করেন।নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন গুজব সৃষ্টি করতে চেষ্টা করে থাকেন। তাই সকল কে সচেতন হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।

এসময় মতবিনিময় সভা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বকশিগঞ্জ ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান