আগামী ১২ ও ১৩ নভেম্বর রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কিছু করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন।
আজ শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
অতিরিক্ত কমিশনার বলেন, আমরা সবাইকে অনুরোধ করতে চাই- কেউ যদি নাশকতা করে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে দেয় তাহলে ঢাকা মহানগর পুলিশ তাদের নিরাপত্তার জন্য সর্বাত্মক যে প্রচেষ্টা করবে তেমনি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে।