৭০০ গাড়ি, ৫৮ বিমান পুতিনের!

Date:

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাজনীতিকদের একজন তিনি। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ধনী প্রেসিডেন্টদেরও একজন পুতিন। ধারণা করা হয়, তার সম্পদের পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার। যদিও এসব সম্পদের প্রকৃত তথ্য কখনো প্রকাশ করা হয়নি।

বিশ্বের দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন। প্রায় দুই যুগ রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন। কোনো বিরোধী নেতা তৈরি হতে দেননি। এখনো রুশদের কাছে তুমুল জনপ্রিয় এই নেতা। রাশিয়ার নাগরিকরা মনে করেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের শত্রুতা মোকাবিলা করে রুশ প্রজাতন্ত্রকে এগিয়ে নিতে পুতিনের মতো লৌহমানবের বিকল্প নেই।

মার্কিন গ্লোবাল বিজনেস ম্যাগাজিন ফরচুনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, পুতিনের ব্যক্তিগত সম্পদের মোট মূল্য বর্তমানে ২০০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যদিও সম্পদের পরিমাণের বিষয়ে পুতিন জানিয়েছেন, বার্ষিক বেতন ১ লাখ ৪০ হাজার ডলার, একটি ৮০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট, একটি ট্রেলার ও তিনটি গাড়ির মালিকানা রয়েছে তার।

ফরচুন ম্যাগাজিন বলছে, পুতিনের সম্পদের তালিকায় আরও আছে ১৯টি বাড়ি, ৭০০টি গাড়ি, ৫৮টি বিমান, হেলিকপ্টার এবং একটি ৭১৬ মিলিয়ন ডলারের ব্যক্তিগত বিমান। পুতিনের কথিত সম্পদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল হলো কৃষ্ণসাগরের প্রাসাদ, যাকে ‘পুতিনের কান্ট্রি কটেজ’ নামে ডাকা হয়। এতে রয়েছে পাহাড়ের ওপর অবস্থিত গ্রিক দেবতাদের মূর্তি দিয়ে সজ্জিত একটি মার্বেল সুইমিং পুল, একটি অ্যাম্ফিথিয়েটার, একটি অত্যাধুনিক আইস হকি রিংক, একটি ভেগাস-স্টাইলের ক্যাসিনো এবং একটি নৈশক্লাব।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাসাদের অভ্যন্তরে রয়েছে ৫ লাখ ডলার মূল্যের ডাইনিং রুমের আসবাবপত্র, ৫৪ হাজার ডলার মূল্যের একটি বার টেবিল। তার বাথরুমে ৮৫০ ডলার মূল্যের ইতালিয়ার টয়লেট ব্র্যাশ এবং ১ হাজার ২৫০ ডলার মূল্যের টয়লেট পেপার হোল্ডার।

ম্যাগাজিনের দেওয়া তথ্য বলছে, অট্টালিকাটির রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন কর্মী ও বার্ষিক ২০ লাখ ডলার খরচ হয়। প্রেসিডেন্ট পুতিনের শেহেরজাদ নামের ৭০ কোটি ডলার মূল্যের মেগা ইয়ট তার কথিত সম্পদের পরিমাণ নিয়ে জল্পনাকে উসকে দেয়। তেমনি পুতিনের সংগ্রহে থাকা উচ্চমূল্যের সব ঘড়ির কথাও শোনা যায়। বলা হয়, শুধু তার ঘড়িগুলোর দামই সরকারিভাবে ঘোষিত বার্ষিক বেতনের চেয়ে অনেক বেশি।

পুতিনের পর বিশ্বের শীর্ষ ধনী রাজনীতিবিদদের তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাজনীতিবিদ মিখাইল ব্লুমবার্গ, সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি মনসুর বিন জায়েদ আল নাহিয়ান, ব্রুনাইয়ের সুলতান বলখিয়াসহ আরও বেশ কয়েকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান