একাত্তর বাংলাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
এদিন মামলা বাতিলে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের করা আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে এই নির্দেশনা দেওয়া হয়।
আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
অন্যদিকে ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। প্রায় ১০ বছর ধরে বন্ধ থাকা কয়লা খনি দুর্নীতি মামলাটি ফের সচল হলো বলে জানিয়েছে দুদকের আইনজীবী।৬ মাসের মধ্যে

