একাত্তর বাংলাঃ ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় ৬ তলা ভবনে বিস্ফোরণে গুরুতর আহত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় দু’জনের মৃত্যু হলো। আরো দু’জন এখনো চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজনের ৫৮ ভাগ ও অপরজনের ৪৮ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গত ২৪শে মার্চ রাতে ভালুকার জামিরদিয়া এলাকার আরএস টাওয়ারের তৃতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই কুয়েটের এক শিক্ষার্থী নিহত ও তিনজন দগ্ধ হন।

