একাত্তর বাংলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাত ৮টার দিকে লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনে ৭টি বালতিতে ককটেল সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।
শনিবার সকালে র্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে ঘিরে রাখা পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল উদ্ধারের পর তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘আতঙ্ক ছড়াতে অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনের অফিসসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরি করতে না পারে সে লক্ষ্য কাজ করছে র্যাব।’

