৩ লাখ টাকার গহনা নিয়ে পীর বাবা গায়েব

Date:

নিউজ ডেস্ক

মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পড়ে প্রায় পৌনে ৩ লাখ টাকার সোনার অলংকারসহ নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন এক গৃহবধূ। পীর পরিচয় দিয়ে ওই গৃহবধূকে কৌশলে ধর্মীয় কথাবার্তার আড়ালে এসব হাতিয়ে নেয় চারজনের এই প্রতারক চক্র।

রোববার বিকেলে ফরিদপুর শহরের উত্তর কমলাপুরমুখি সড়কের মোড়ে ঘটে এ ঘটনা। এ বিষয়ে সোমবার (২৯ জানুয়ারি) কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী। ভুক্তভোগী শহরের উত্তর কমলাপুরের বাসিন্দা কামরুন নাহার কনা (৪২)।

ওই নারীর স্বামী মো. আজিজুর রহমান মিলন একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। এ ঘটনায় তাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে বলে সাংবাদিকদের জানান তিনি।

ভুক্তভোগী নারী জানান, সংঘবদ্ধ চক্রটি নাটকীয়ভাবে একজনকে বড় ধরনের পীর সাজিয়ে কথাবার্তার ফাঁকে তাকে সম্মোহন করে ফেলে। তারপর তাদের কথামতো নিজেই তার হাত ও গলায় থাকা দুই ভরি ওজনের দুটি চুরি ও ১২ আনা ওজনের একটি গলার চেইন খুলে তুলে দেন পীরের হাতে। যার বাজার মূল্য প্রায় পৌনে ৩ লাখ টাকা। প্রতারকরা কামরুন নাহারের ভ্যানিটিব্যাগে থাকা দেড় হাজার টাকা ও একটি মোবাইল ফোনও নিয়ে নেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাটি তদন্তে গিয়েছিলেন। পীর সেজে ওই গৃহবধূর মালামাল নিয়ে গেছে প্রতারকরা। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান