৩ অর্থবছরে ৪৫ হাজার মেট্রিক টন কাঁকড়া-কুচিয়া রপ্তানিতে আয় প্রায় ৯৮৯ কোটি টাকা

Date:

৩ অর্থবছরে ৪৫ হাজার মেট্রিক টন কাঁকড়া-কুচিয়া রপ্তানি করে প্রায় ৯৮৯ কোটি টাকা আয় হয়েছে।
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সম্মেলনকক্ষে ‘বাংলাদশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়ার চাষ এবং গবেষণা প্রকল্পে’র দিনব্যাপী এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়প্র্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
কর্মশালায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, প্রকল্পের কনসাল্টেন্ট ফিলিপাইনের অধিবাসী ড এমিলিয়া টি কুইনটিনো ও প্রকল্প পরিচালক মাসুদা খানম প্রমুখ বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী জুলাই-২০১৫ থেকে জুন-২০১৯ পর্যন্ত ৪বছর মেয়াদী প্রকল্পটি যথাসময়ে সফলভাবে সমাপ্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্তির পর সেসব প্রকল্পের কাজ যাতে বন্ধ না হয় বরং অব্যাহত থাকে, অবশ্যই তা নিশ্চিত করতে হবে।
কর্মশালায় বলা হয়, প্রচলিত মৎস্যজাত পণ্যের পাশাপাশি বাংলাদেশে অপ্রচলিত মৎস্যপণ্য যেমন কাঁকড়া ও কুচিয়ার উৎপাদন এবং রপ্তানি আয়ের পরিমান দিনদিন বেড়েই চলেছে। মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি পর্যায়ে মাছচাষের সাথে-সাথে এসব অপ্রচলিত মৎস্যপণ্যের দিকে ঝুঁকছে খামারিরা।
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত চারবছরে দেশের ১০টি জেলা যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুণা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বমোট ২৫ হাজার ৬৪৩.৪২ মেট্রিক টন কাঁকড়া উৎপাদিত হয়।
২০১৪-১৫ অর্থবছরে ১২ হাজার ৪৯৩.৯৭ মেট্রিক টন কুচিয়া রপ্তানির বিপরীতে আয় হয়েছে ১৯৬ কোটি ৩৯ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ১২ হাজার ৪৫১.৫৯ টনের বিপরীতে ১৮৩ কোটি ৮৫ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ১২ হাজার ৬৮৫.৯৮২ টনের বিপরীতে ২০৪ কোটি ৪৮ লাখ এবং একই অর্থবছরে ৭ হাজার ২০২.৮০ মেট্রিক টন হিমায়িত ও জীবিত কাঁকড়া রপ্তানির বিপরীতে ৪০৪ কোটি ২০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।
অন্যদিকে মৎস্য অধিদফতরের নিয়ন্ত্রণে ৪ বছর মেয়াদী ‘বাংলাদশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়ার চাষ এবং গবেষণাপ্রকল্পে’র আওতায় দেশের ৮বিভাগের ২১জেলার ৩৬টি উপজেলায় কাঁকড়া ও কুচিয়াচাষ সম্প্রসারিত হয়েছে।
২০১৫-১৭ অর্থবছরে প্রকল্পএলাকার ৮৪৫টি প্রদর্শনী খামারে ১৯২.১৬ মেট্রিক টন কাঁকড়া এবং ২৬৪টি প্রদর্শনী খামারে ৬২.৩৭ মেট্রিক টন কুচিয়া আহরিত হয়েছে। এসময় উভয়পণ্যের উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৬৫.৪৩ মেট্রিক টন নির্ধারিত হলেও উৎপাদিত হয়েছে ২৮১.৫০ মেট্রিক টন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান