একাত্তর বাংলাঃ আজ ২ মার্চ। ঐতিহাসিক জাতীয় পতাকা দিবস। এ উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে দিবসটিকে পালন করা হয়।
শনিবার সকালে (০২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান পতাকা উত্তোলন করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা।
এদিকে, দিবসটি উপলক্ষে লাল সবুজ পতাকা হাতে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন।
১৯৭১ সালে আজকের এই দিনে ঐতিহাসিক বটতলায় উত্তোলন করা হয় সবুজের মাঝে মানচিত্র খচিত লাল সূর্যের মিশেলে বাংলাদেশের প্রথম পতাকা।

