২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি ও সহকারী এটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

Date:

সুপ্রিমকোর্টে সরকারের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ডেপুটি ও সহকারী এটর্নি জেনারেলদের মধ্যে যারা ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন তাদের পদত্যাগ করতে বলেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে আইনমন্ত্রীর চিঠি পাওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টে এটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স রুমে আইন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সেখানে তিনি তাদের পদত্যাগ করতে বলেন। ইতোমধ্যে একাধিক ডেপুটি ও সহকারী এটর্নি জেনারেল পদত্যাগপত্র জমা দেয়ার কথা বাসস’কে জানান।
বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি এটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী এটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী এটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন বলে এজি অফিস সূত্র জানায়। পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন বলে এটর্নি জেনারেল জানান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিমকোর্টের ডেপুটি ও সহকারী এটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন মন্ত্রণালয় এই নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের পর বুধবার সাংবাদিকদের জানান, ডেপুটি এটর্নি জেনারেল ও সহকারী এটর্নি জেনারেল পদে নতুন করে নিয়োগ দেয়া হবে। এ কারণে ২০১৭ সালের আগে যারা নিয়োগ পেয়েছেন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এটর্নি জেনারেলকে বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান