১ জানুয়ারি থেকে আদালত বর্জন

Date:

একাত্তর বাংলা

সারাদেশে সব ধরণের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বিএনপি এবং অপরাপর সরকারবিরোধী রাজনৈতিক সং গঠন আহূত অসহযোগ কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে এ ঘোষণা দেয়া হলো। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আজ (বুধবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী আগামী ১-৭ জানুয়ারি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের আদালত বর্জনের এ কর্মসূচি পালন করা হবে। বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় সাবেক স্পিকার ও বিএনপি নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সিরকার, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল এ. জে. মোহাম্মদ আলী, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) কো- চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র অ্যাডভোকেট মো: ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, ইউএলএফ নেতা অ্যাডভোকেট মহসিন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। ডামি নির্বাচন বর্জন, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে জনগণের অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জ্ঞাপন এবং আইনজীবীদের কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফোরামের কেন্দ্রীয় সভাপতি এজে মোহাম্মদ আলী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ‘হীরকরাজার দেশ’ চলচিত্রের সঙ্গে তুলনা করেন। কিভাবে ্ৈস্বরশাসককে হঠাতে হবে তা আজ থেকে ৪০ বছর আগে সত্যজিৎ রায় তার চলচ্চিত্রে তুলে ধরেছেন। দড়ি ধরে মারো টান/রাজা হবে খান খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দেশ ও জাতির এই চরম যুগ সন্ধিক্ষণে দেশের বৃহত্তম এবং জনপ্রিয় আইনজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন এবং বিচার বিভাগের স্বাধীনতা, পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছি।কর্মসূচির বিষয়ে উল্লেখ করা হয়, আগামী ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতিসহ সব বিচারকদের কাছে আদালত বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সব জেলা আদালত, দায়রা জজ আদালত, মুখ্য মহানগর হাকিমদের আদালত, মুখ্য জুডিসিয়াল আদালতসহ সব আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।ব্যারিস্টার কায়সার কামাল সরকার বা সরকারের কোনো অনুচরদের উসকানিতে পা না দিয়ে, শান্তিপূর্ণভাবে এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য দেশের সকাল আইনজীবী সমাজের কাছে আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান