একাত্তর বাংলাঃ বেগম জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ১৮ মার্চ পর্যন্ত মূলতবি করেছেন আদালত।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিনজার আহম্মেদ এ দিন ধার্য করেন।
এর আগে বেলা ১টার দিকে বেগম জিয়াকে কারাগার থেকে আদালত হাজির করা হয়। যদিও বেগম জিয়ার জন্য বিচারক অপেক্ষা করেন দুই ঘণ্টা। বেগম জিয়া হাজিরের পর আদালতের কার্যক্রম চলেছে মাত্র দশ মিনিট।
রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকো পাইয়ে দিতে প্রায় ১৫ কোটি টাকা অনিয়মের অভিযোগে বেগম জিয়া, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালে মামলাটি করে দুদক।

