একাত্তর বাংলাঃ ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডায়াবেটিস মেলা।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন আগামী ১১ এপ্রিল থেকে তিন দিনব্যাপী এ মেলা হবে। মেলার উদ্বোধন করবেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
গতকাল সোমবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার প্রধান সমন্বয়ক ডা. ফজলে রাব্বী।
মেলায় ১৪টি সেশনে ২৫টি বিষয়ের ওপর প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি আলোচনা করবেন ও রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

