১০,১১,১২ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে রীতা পাল মালা জনপ্রিয়তায় শীর্ষে

Date:

সুমন ভৌমিকঃ ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী রীতা পাল মালা একজন সফল নারী উদ্যোক্তা। সংরক্ষিত ওয়ার্ডে রয়েছে তার ব্যাপক পরিচিতি এবং অত্যন্ত জনপ্রিয় মুখ। ভদ্রতা, নম্রতা ও শালীনতা নারী’র প্রতীক তিনি। কর্মক্ষেত্র ও ব্যবহারে রীতা পাল এর সুন্দর আচরণে অনেক প্রশংসা কুড়িয়েছেন। এটি তার গুনাবলির বর্হিপ্রকাশ।

অগ্রগামী নারী রীতা পাল বৃষ্টিমালা কারুপণ্য এর সত্বাধিকারী। তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সদস্য এবং ময়মনসিংহ জেলা কার ও মাইক্রোবাস সমিতির কার্যকরি সদস্য। রীতা পাল সামাজিক কর্মকান্ডের সফল পদচারনায় তাকে অনন্য জনপ্রিয় উচ্চতায় নিয়ে গেছে। এই সফল ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা জীপগাড়ী প্রতীক নিয়ে নিজ সংরক্ষিত ওয়ার্ডে প্রচার-প্রচারণা, উঠান বৈঠক ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি সবার সমর্থন নিয়ে ১০,১১,১২নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনের নিঃস্বার্থভাবে জনসেবায় আত্মনিয়োগ করতে চান এবং জনগনের কাছে জনপ্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ চান। সংরক্ষিত ওয়ার্ডের জনগনের কাছে তার রয়েছে ভিন্নমাত্রার গ্রহনযোগ্যতা ও এলাকার ভোটাররা ব্যাপক সাড়াও দিচ্ছেন এবং সাধারণ মানুষ তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়।
তিনি নির্বাচন করবেন কারন জনগনের অকুষ্ঠ সমর্থন ও ভালবাসা তার পাশে আছে। আসন্ন ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ১০,১১,১২নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দল-মত নির্বিশেষে ওয়ার্ডবাসীর দোয়া, আর্শিবাদ ও সহযোগিতা চেয়েছেন এই তরুণ নারী উদ্যোক্তা।

নারী বান্ধব রীতা পাল নারীদের উন্নয়নে দীর্ঘ সময় ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের জাগ্রত করা যার কাজ, সে তো নির্বাচন করবে, জনপ্রতিনিধিত্ব করবে এটাই স্বাভাবিক! তিনি সামাজিক ভাবে দক্ষতা ও মেধা দিয়ে নারীদের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালনে ব্যস্ত থাকেন। ১০,১১,১২নং সংরক্ষিত ওয়ার্ডে গণজোয়ার সৃষ্টি হয়েছে রীতা পাল মালা’র এবং কাউন্সিলর হিসেবে জয়ী হবার সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসী জানান, ১০,১১,১২নং সংরক্ষিত ওয়ার্ডে রীতা পাল মালা’র জিপগাড়ী মার্কা ব্যাপক প্রচারণা ও পরিচিতি পেয়েছে। জনপ্রিয়তায় অগ্রগামী এবং তিনি বিজয়ী হবেন।

রীতা পাল মালা প্রতিবেদককে জানান, নারী-পুরুষ সম্মিলিত সমাজের সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবো। এলাকাবাসীর দোয়া, আর্শিবাদ ও সমর্থন নিয়ে জিপগাড়ী মার্কা বিপুল ভোটে জয়ী হবে আমার দৃড়-বিশ্বাস।

রীতা পাল মালা’র ওয়ার্ডবাসীর কাছে নির্বাচনী প্রতিশ্রুতিঃ

(১) ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতাদূরীকরণ ও মশা নিধনের ব্যবস্থা নেয়া।
(২) সকল রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
(৩) নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করা।
(৪) বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ইভ টিজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
(৫) মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মাদকসেবীদের পুর্নবাসনের ব্যবস্থা করা।
(৬) সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করা।
(৭) দুস্থ ও বয়স্ক ভাতা নিশ্চিত করণ।
(৮) সকলের সাথে সার্বক্ষনিক যোগাযোগের ব্যবস্থা করা। প্রয়োজনে ডিজিটাল কমপ্লেইন বক্সের ব্যবস্থা করা।
(৯) সকল ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে সহযোগিতা করা।
(১০) সর্বোপরি আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড গঠনে সকলের সাথে সমন্বয় করে কাজ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান