একাত্তর বাংলাঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের হাপানিয়ায় মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে ফুয়াদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির সামনে রাস্তায় খেলার সময় একটি হ্যান্ডট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
পূর্বধলা থানার ওসি তাওহিদুল ইসলাম বলেন, হ্যান্ডট্রলিটি আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

