হোচিমিনের ওপর নির্মিত ‘ড্যান্স থিয়েটার’ ৬ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে

Date:

স্টাফ রিপোর্টারঃ ভিয়েতনামের জাতির জনক হোচিমিনের ওপর নির্মিত একটি ‘ড্যান্স থিয়েটার’ আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হবে।এটি পরিচালনা করেছেন বাংলাদেশের তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের পরিচালক পূজা সেনগুপ্ত।

বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া আজ সকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সাথে তাঁর সচিবালয়স্থ অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তিনি প্রতিমন্ত্রীকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ করেন। সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত জানান, ভিয়েতনামে প্রতি তিন বছর অন্তর একটি আন্তর্জাতিক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয় যেখানে ২০১৭ সালে প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের একটি নৃত্যদলসহ ১৭টি দেশের নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। তিনি আগামীতে এ প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি দু’দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণের জন্য ভিয়েতনামের একটি সাংস্কৃতিক দলকে দ্রততম সময়ের মধ্যে বাংলাদেশে প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। সাংস্কৃতিক দলের সার্বিক আতিথেয়তার ব্যবস্থা বাংলাদেশ সরকার বহন করবে বলে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে অবহিত করেন।

সাক্ষাতকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল হাসান, ভিয়েতনামের রাষ্ট্রদূতের একান্ত সচিব ট্রান বাও সন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান, সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার ও তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের পরিচালক পূজা সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩