এস এম আকাশঃ ৩০ জানুয়ারি শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর উদ্যোগে ময়মনসিংহে এন্টি হিমোফিলিক ফেক্টর ডোনেশন অনুষ্ঠান আয়োজন করা হয়।
ময়মনসিংহ বিভাগের হিমোফিলিয়া রোগীদের মধ্যে এন্টি হিমোফিলিক ফেক্টর ডোনেশন অনুষ্ঠানে ময়মনসিংহের হিমোফিলিয়া রোগীদের ফ্যাক্টর ৮ এর ১০২টি এবং ফ্যাক্টর ৯ এর ৭টিসহ সর্বমোট ৬৬,০০০ ইউনিটের ১০৯টি ফ্যাক্টর বিতরন করা হয়।
এদিকে গত ২৯ জানুয়ারি শুক্রবার হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর ময়ময়নসিংহ বিভাগীয় শাখার প্রস্তাবিত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রস্তাবিত আহবায়ক কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরণ করা হয়।
আশা করা হচ্ছে ময়মনসিংহ বিভাগে প্রস্তাবিত নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর উদ্যোগে হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের মধ্যে প্রতিবছর ৩/৪ বার এ ধরনের এন্টি হিমোফিলিক ফেক্টর বিতরণের আয়োজন করা হবে। এছাড়াও প্রস্তাবিত নবগঠিত এই কমিটি রোগীদের প্রাপ্ত বিভিন্ন সুবিধা আজকের ন্যায় ঢাকার পরিবর্তে ময়মনসিংহ থেকে প্রাপ্তির ব্যবস্থা এবং স্থানীয়ভাবে সেবা প্রাপ্তিতে বিভিন্ন ভোগান্তি নিরসনসহ সহজে সেবা প্রাপ্তির বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

