হারিয়ে যাওয়া মাতৃভাষা সংগ্রহের কাজ চলছে: প্রধানমন্ত্রী

Date:

একাত্তর বাংলাঃ হারিয়ে যাওয়া মাতৃভাষা সংগ্রহে কাজ করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা সংরক্ষণেও ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। এসময় প্রধানমন্ত্রী বাঙালির ঐতিহ্য ও ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলা ভাষার চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হারিয়ে যাওয়া মাতৃভাষাগুলি সংগ্রহ করা হচ্ছে। সেগুলির ওপর গবেষণা করা হচ্ছে। মাতৃভাষা যাতে হারিয়ে না যাই, তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের দেশেও ক্ষুদ্রনৃগোষ্ঠি, তাদের যে মাতৃভাষা সেগুলোও সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আমাদের ভাষার মর্যাদা রক্ষা করেছি। আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছি। এটা আমাদের জন্য অনেক গর্বের।’

এসময় তিনি আরও বলেন, ‘এই (বাংলা) ভাষার চর্চা, ব্যবহারটা ভুললে চলবে না। আমরা বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্য যা কিছু আছে তার সবই ধারণ করতে হবে, চর্চা করতে হবে।’

প্রধানমন্ত্রী জানান, ‘এখন আমাদের সামনে সুযোগ এসেছে। আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি। মাথাপিছু আয় অর্জন করতে পেরেছি। যে কয়টা ক্যাটাগরিতে অর্জন করতে পারলে, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেতে পারি তার প্রতিটি শর্তই বাংলাদেশ এখন পূর্ণ করেছে। কাজেই আমাদের মর্যাদাকে আরো একধাপ এগিয়ে নিতে পারবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান