হাজিদের জেদ্দা থেকে মদিনায় নিয়ে যাবে ‘উড়ন্ত ট্যাক্সি’

Date:

আন্তর্জাতিক ডেস্ক 

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদিয়া হাজি ও ওমরাহ পালনকারীদের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কার হোটেলগুলোতে উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে আনা-নেওয়ার পরিকল্পনা করছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মিনা অঞ্চলের মধ্যে সৌদিয়া অন্যতম বিমান সংস্থা যেটি জার্মানির ১০০টি ইলেকট্রিক লিলিয়াম জেট কেনার জন্য অর্থ বিনিয়োগ করেছে। সৌদিয়া গ্রুপের করপোরেট যোগাযোগ ও মুখপাত্র আব্দুল্লাহ আল শাহরানি বলেছেন, হজ মৌসুমে তারা এই নতুন পরিবহন ব্যবহার করবেন।

আল শাহরানি আরও জানান, উড়ন্ত ট্যাক্সিগুলো চার থেকে ছয়জন যাত্রী বহন করতে পারে এবং এগুলো ফ্লাইটের সময় কমিয়ে আনবে। কারণ এই উড়ন্ত ট্যাক্সিগুলো ২৫০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। এ ছাড়া এই ট্যাক্সিগুলোর কেবিনগুলো সাধারণ ট্যাক্সির চেয়ে পুরোপুরি আলাদা। এতে আসন বিন্যাসের একাধিক ব্যবস্থা রয়েছে।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদিয়া এয়ারলাইন্স জার্মানির ১০০টি লিলিয়াম জেটস কেনার চুক্তি করেছে। যেগুলো জেদ্দা বিমানবন্দর থেকে মক্কার বিভিন্ন হোটেলগুলোতে চলাচল করবে। কোনো ধরনের নির্গমন না থাকা এসব লিলিয়াম জেট টেকসই এবং কম সময়ের ভ্রমণ নিশ্চিত করবে।

জার্মানির তৈরি এ উড়ন্ত ট্যাক্সি সৌদি আরবে চালানোর অনুমোদন পাওয়াসহ সবকিছুতে সহায়তা করবে সৌদিয়া। সৌদির রাষ্ট্রায়ত্ত এ বিমান সংস্থাটি বর্তমানে ১০০টি স্থানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান