একাত্তর বাংলাঃ যশোরের একটি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার বিচার ট্রাইব্যুনাল।
বুধবার( ৬ মার্চ) দুপুরে আসামিদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩শে ফেব্রুয়ারি রাতে যশোরের ইছাপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন বখাটে।
এসময় শাশুড়ি বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় ৪ জনকে আসামি করে হত্যা ও ধর্ষণ চেষ্টার মামলা করেন নিহতের ছেলে।
পরে দীর্ঘ যুক্তি-তর্ক শেষে শহিদুল ইসলাম, জাহিদ ও আব্দুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া প্রমাণ না পাওয়ায় অপর আসামি সাইফুল ইসলামকে বেকুসুর খালাস দেন আদালত।

