একাত্তর বাংলাঃ পাবনায় সড়ক দূর্ঘটনায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহত ময়না খাতুন (৮ ) সদর উপজেলার শ্রীকোল গ্রামের আব্দূল হান্নানের মেয়ে। সে শ্রীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।
পাবনা সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, শনিবার সকালে ময়না পরিবারের সদস্যদের সাথে শ্রীকোল থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে পাবনা শহরে আসছিল। পথে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের শ্রীপুর সাথান নামকস্থানে পৌছালে দুই সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে হয়। এতে তিনজন আহত হয়।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষনা করেন।

