স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক-বিষয় সামবেশের অনুমতি

Date:

একাত্তর বাংলাঃ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে আগামী ২৯ মার্চ রাজধানীতে সমাবেশের ব্যাপারে আশাবাদ জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে, কবে কোথায় সমাবেশের অনুমতি দেয়া হবে এ বিষয়ে ডিএমপির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দুর্নীতির দায়ে দলের চেয়ারপারসন বেগম জিয়া কারাগারে যাওয়ার পর তার মুক্তির দাবিতে গত দেড় মাসেরও বেশি সময় ধরে রাজধানীসহ দেশব্যাপী নানা কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। এ দাবিতে ঢাকার বাইরে সমাবেশ করার সুযোগ পেলেও এখন পর্যন্ত রাজধানীতে সমাবেশ করতে পারে নি দলটি। এবার তাই চতুর্থ দফায় অনুমতি প্রত্যাশী বিএনপি।

এ অনুরোধ নিয়ে মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দফতরে সাক্ষাত করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং দুই ভাইস চেয়ারম্যান আলতাফ আহমেদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ।

বেগম জিয়া কারাগারে থাকা অবস্থায় সরকারের শীর্ষস্থানীয় কোন ব্যাক্তির সঙ্গে বিএনপি নেতাদের প্রথম আলাপ এটি। প্রায় ২০ মিনিটের বৈঠক শেষে বের হয়ে বিএনপি নেতারা জানান, তারা আশাবাদী এবার অনুমতি পাওয়ার ব্যাপারে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে, তবে অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য। তার পরই যদি না হয়, তাহলে আর কি করার আছে। আমরা তো একটা রক্ত দেয়া স্বাধীন করা দেশে, আমরা গণতন্ত্র অনুষ্ঠিত করতে চাই। সরকারের সহযোগীতা পাওয়া যায় না এটা তো জানেন আপনারা, তবে ভবিষ্যতে পাওয়া যাবে না এমন যেন না হয় তাই আমরা আজকে আশাবাদী হয়ে আসছি।’

সমাবেশের বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই, তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করা হবে বলে বিএনপি নেতাদের আশ্বস্ত করা হয়। সমাবেশের নামে কোন বিশৃঙ্খলা মোকাবিলা ও অনুমতির বিষয়ে পুলিশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘তারা যেদিন চায়, সেদিনই দিচ্ছে না। আমি তাকে সেটাই জানিয়েছি। যেদিন চেয়েছে, ওইদিন না হলে পরেরদিন করেন। অন্য কোন দিন করেন, যদি ঐদিন যৌক্তিক কোন কারণ না থাকে, নিরাপত্তা নিয়ে কোন ঘটনা না থাকে তাহলে আপনারা পাবেন।’

এছাড়া বিভিন্ন কর্মসূচি পালনের সময় আটককৃত নেতা কর্মীদের মুক্তির ব্যাপারে বিএনপি নেতাদের দাবির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কারাগারে বেগম জিয়ার সুযোগ সুবিধা নিয়ে বিএনপি নেতারা কোন আপত্তি জানাননি বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান