কবি মোঃ মেহেদী ইকবাল জয়
বকুল ফুলের গাঁথিয়াছি মালা
প্রাণ স্বজনীর জন্য,
পথের পানেতে থাকিয়া থাকিব
আসো যদি হবো ধন্য।
হাজার স্বপ্ন মনেতে আমার
বুকেতে রাখিবো ধরিয়া,
সুখের আশাতে হৃদয় খুলিয়া
ভালোবাসি মন ভরিয়া।
উষ্ণ ছোঁয়ায় অন্তর ভরিয়া
তাহারে করিবো যতন,
মনের ভিতরে লুকিয়ে রাখিবো
প্রিয়সী আমার রতন।
তোমাকে আমার মনের বাগানে
দিবো যে প্রেমের আসন,
তুমি যে করিবে মনের রাজ্যে
প্রবল প্রতাবে শাসন।
তোমার লাগিয়া মরি যে ভুবনে
দাও যদি তুমি গো সাড়া,
মুসাফির হয়ে ডাকি বারবার
হৃদয়ে করেছে যে তাড়া।
করিবো কত যে তার অপেক্ষা
শুকিয়ে যাচ্ছে মাল্য,
প্রিয়ার জন্য ভাবছি যে আমি
আসবে বুঝি সে কাল্য।

