আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি:সৌদিআরবের আল-বাহা অঞ্চলের পুলিশ এক বাংলাদেশি নাগরিককে একটি ছোট মেয়েকে শ্লীলতাহানির জন্য গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকের নাম আমির হামজা পিতার নাম হাসান ।
আল-বাহা অঞ্চলের নিরাপত্তা রক্ষা বাহিনীর সূত্রে জানা যায়, দেশটির একটি ছোট মেয়েকে জোরপূর্বক শ্লীলতাহানির করার অপরাধে একজন প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেন।
এদিকে সৌদি পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।
সৌদির আইন অনুযায়ী দেশটিতে কেউ হয়রানিমূলক অপরাধ করলে তাকে দুই বছরের বেশি কারাদণ্ড এবং এক লক্ষ সৌদি রিয়ালের বেশি জরিমানা অথবা দুটি দণ্ডের একটিতে দণ্ডিত করা হয়ে থাকে ।

