সেন্ট মার্টিনে খেলার মাঠ চান ব্যারিস্টার সুমন

Date:

নিউজ ডেস্ক

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে খেলার মাঠ চান হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনের এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। সেন্ট মার্টিনে ঘুরতে গিয়ে স্থানীয়দের সাথে ফুটবল খেলার পর তিনি এ দাবি জানান।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি নিজে যেহেতু ফুটবল খেলি, এমপি হওয়ার পর ফুটবল খেলি। সেহেতু যেখানেই যাই মাঠ খুঁজে বেরাই। এখানে (সেন্ট মার্টিন) এসে জিজ্ঞাসা করলাম কোন মাঠ আছে কি-না। এখানে তারা (স্থানীয় ফুটবলার) একটি ম্যাচেরও আয়োজন করেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে…।’

তিনি বলেন, ‘সেন্ট মার্টিন সারা বাংলাদেশের মানুষ চিনে, সেন্ট মার্টিন একটা ইউনিয়ন, অনেক জনসংখ্যা এখানে আছে। কিন্তু এতো বড় বড় ব্যবসায়ীরা আছে, ফ্রি স্টার, চোর স্টার, ফাইভ স্টার হোটেল আছে এখানে, কিন্তু দুঃখের বিষয় এখানে একটা মাঠ নাই। এখানের মানুষের খেলার কোন ব্যবস্থা নাই।’

সেন্ট মার্টিনে কোন খেলার মাঠ না থাকায় দুঃখ প্রকাশ করে সুমন বলেন, ‘এ রকম বিখ্যাত একটা ইউনিয়নে মাঠ থাকবে না -এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। যেখানে একটা বড় শিপের মাঝে মাঠের ব্যবস্থা থাকে। সেন্ট মার্টিনের অর্থনীতি এতটা খারাপ না।’

স্থানীয় একজন ফুটবলার এবাদত হোসেন জানান, টেকনাফে উপজেলা পর্যায়ে সেন্ট মার্টিন ইউনিয়ন চারবার চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সেন্ট মার্টিনে কোন স্থায়ী মাঠ নেই। বিচে ভাটার সময় খেলা সম্ভব হলেও জোয়ারের সময় সম্ভব হয় না।

ব্যারিস্টার সুমন এ সময় স্থানীয় এমপির সাথে মাঠের বিষয়ে কথা বললেন বলেও জানান। একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, যেন সেন্ট মার্টিনে একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করা হয়। তিনি আশা করেন, পরবর্তিতে সেন্ট মার্টিনে ঘুরতে যেন স্থায়ী কোন মাঠে খেলতে পারেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান