সেই দিনের শ্রেষ্ঠ গান
মোঃ সেলিম হোসেন
২১ মার্চ, ২০২৪ খ্রিঃ।
সেদিন সকাল হতেই সাজলো মাঠ
বাজলো বাঁশি মুহুর্মুহু
জমে উঠলো মিলন হাট।
শ্রেষ্ঠ শিল্পী গাইবে গান
বাজবে নাকি নতুন তান।
ছড়লো খবর এদেশ জুড়ে
কাছে কিংবা বহু দূরে।
সেই খবরে ছাড়লো নীড়
সবাই মাঠে করলো ভীড়।
শেষ্ঠ শিল্পী গাইবে গান
বাজবে তাতে নতুন তান।
নতুন গানের নেশায় পড়ে
লক্ষ শ্রোতা শ্লোগান ধরে।
ঠাঁয় দাঁড়িয়ে রোদে পুড়ে
দুপুর বিকেল এসে ভোরে।
সবার চোখে সজাগ দৃষ্টি
শুনবে আজি নতুন কৃষ্টি।
অপেক্ষা তে সময় যায়
কখন শিল্পী আসে তায়।
মনের ভিতর বইছে ঝড়
ভুলে গেছে মরণ ডর।
কণ্ঠ খুলে শ্লোগান ধরে
জীর্ণতা সব বিনাশ করে।
সারাবেলা এমনি করে
জনস্রোতে থাকে ভরে।
অবশেষে শিল্পী আসে
গণমিছিল সুখে হাসে।
সূর্য সম প্রতাপ নিয়ে
শিল্পী দাঁড়ায় মঞ্চে গিয়ে।
স্তব্ধ হলো সবার বাণী
উৎসুক সবার কর্ণ খানি।
কেঁপে উঠলো শিল্পীর কণ্ঠ
পাহাড় হলো লণ্ডভণ্ড।
ভাঙলো বুকে ভয়ের আসন
মন্ত্র মাখা শুনে ভাষণ।
গাইলো শিল্পী আপন সুরে
দেখলো না কেউ পিছন ঘুরে।
অস্ত্র ধরে ছুটলো সবে
জয়বাংলারই নির্ভিক রবে।
মন্ত্র নয়তো জাতির বর,
দিয়েছিলেন মুজিবুর।
সেই বরে তে ঘুচলো ভয়,
শয়তানের হয় পরাজয়।
অধীনতার করে ক্ষয়
বীর বাঙালি মুক্ত হয়।

