একাত্তর বাংলাঃ সুশাসন প্রতিষ্ঠায় সঠিক ও সুষ্ঠু সংবাদ প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে পিআইবিতে বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।
এসময় তিনি আরও বলেন মিডিয়া ও সরকারের সুদৃর করা হচ্ছে এ ব্যাপরে সাংবাদিকদের সাথে কথা বলেছি।
এরপর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সম্মুখ যাত্রায় গণতন্ত্রকে শক্তিশালী করতেই সাংবাদিকদের সাথে আলোচনা। তবে আইনের অনেকগুলো ধারা বাতিলে প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন।

