সুলতান মনসুর-মোকাব্বির খান শপথ নেবেন

Date:

একাত্তর বাংলাঃআগামী সপ্তাহেই শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মনসুর ও মোকাব্বির খান। সময় সংবাদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন মোকাব্বির নিজেই। এদিকে, দলীয় সিদ্ধান্তের বিপরীতে শপথ নিলে জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। জোটগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভবিষ্যতে জোট গঠনে দলকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

সরকারবিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দীর্ঘ এক দশক পর জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে মাত্র ৯টি আসনে জয় পাওয়া ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়।

এই ৮ প্রার্থীর দুজন সুলতান মনসুর ও মোকাব্বির খান আগেই জানিয়েছিলেন শপথ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা। ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের ঘোর আপত্তি সত্ত্বেও খুব শিগগিরই তারা শপথ নেবেন বলে জানিয়েছেন।

মোকাব্বির খান বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে আমি শপথ নিবো। আগামী রোববার অথবা সোমবার স্পিকারের কাছে চিঠি দিবো।

হাফিজ বলেন, এই দুজন যদি সংসদ সদস্য হওয়ার জন্য অংশগ্রহণ করেন। এটি হবে জোট বা দলের সাথে সুষ্ঠু বিশ্বাসঘাতকতা। যা কিছু বলা হোক ধানের শীষ প্রতীক ছাড়া তাদের পক্ষে বিজয়ী হওয়া সম্ভব নয়।

জোটের নীতির বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন বিএনপির এ নেতা। তবে, তা নিয়ে ভ্রুক্ষেপ নেই নির্বাচিত হওয়া এই জোট নেতার।

মোকাব্বির বলেন, আমার ব্যাপারে জোট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। নীতিগতভাবে না আইনগতভাবে না। আমি গণফোরাম থেকে সূর্যমুখী প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছি।

এরই মধ্যে ঐক্যফ্রন্টের ৯ জন বাদে অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের ৯০ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান