কবি মোঃ সেলিম হোসেন
সুখ পাখিটা কোথায় আছে
বলতে পারো কারা?
সুখের খোঁজে ঘুরে ধরায়
জীবন হরে সারা।
কেউবা বলে টাকাপয়সা
দিবে সুখের দিশা দিবে,
টাকা খুঁজাই তাদের তরে
হয়ে যায় রে নিশা।
কেউবা বলে প্রেমের মাঝে
আছে পরম সুখ,
প্রেম করিয়া ওই লোকেরা
ডেকে আনেন দুখ।
ক্ষমতা তেও সুখের খোঁজে
ছুটে বেড়ায় কেউ,
রাজনীতির চিপায় পড়ে
কাঁদে রে ভেউভেউ।
তৃপ্তি মাঝে সুখের বাসা
মনে রাখতে হবে,
সবকিছু তে তুষ্ট থেকো
তবেই সুখে রবে।

