সীমান্তে হত্যা বন্ধের দাবিতে কাঁধে প্রতীকী মরদেহ নিয়ে মিছিল-মানববন্ধন

Date:

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

সীমান্তে হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে প্রতিকী মরদেহ কাঁধে নিয়ে ‘লাশের মিছিল’ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ‘হানিফ বাংলাদেশি’র নেতৃত্বে জামালপুরের বকশীগঞ্জ পুরাতন বাসষ্ট‌্যান্ড বটতলা মোড় থেকে তারা প্রতীকী মরদেহের মিছিল শুরু করেন।পরে মিছিলটি উপজেলা রোড প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত মানববন্ধন করেন।

১৬ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্ট থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্ত আছে এমন সীমান্তবর্তী ৩২টি জেলার ৭২টি উপজেলায় প্রতীকী মরদেহ কাঁধে নিয়ে মিছিল কর্মসূচি পালন করবেন হানিফ বাংলাদেশির নেতৃত্বে ‘ওরা পাঁচ যুবক’।

তারা কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ,উখিয়া,চট্টগ্রাম,কুমিল্লা জেলার সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসেন।

তারা জানান, কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেকে প্রতীকী লাশ কাঁধে নিয়ে মিছিলের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষকে হত্যাকাণ্ডের বিষয়ে অবহিত করবেন।

হানিফ বাংলাদেশি বলেন, ভারত ও মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ। দুই দেশের সীমান্তেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যেই এক বাংলাদেশিসহ দুজন সম্প্রতি মারা গেছেন। এসব হত্যাকাণ্ড বন্ধের দাবিতেই তাদের কর্মসূচি পালন করছেন।

উল্লেখ্য, মো. হানিফ ওরফে হানিফ বাংলাদেশি নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আবদুল মান্নানের ছেলে। তার সঙ্গে থাকা অপর চারজন হলেন ঝালকাঠি জেলার রাজাপুরের মোহাম্মদ সৌরভ, চট্টগ্রামের বোয়ালখালীর নুরুল আজিম, রংপুরের পীরগাছার আবু নাসিম নোয়াখালীর বেগমগঞ্জের মো. আরিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান