একাত্তর বাংলা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৮ হাজার ৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের মোতায়েন করা হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম মোবাইল ফোনে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, আনসার ব্যাটালিয়ন সদস্যদের গত ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনীকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০টি প্লাটুন ৭৫০টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।

