একাত্তর বাংলাঃ সাভারে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার কাঠগড়া-জামগড়া শাখা সড়কের পাশে নির্জন এলাকায় বস্তাবন্দী অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে বস্তা খুলে এক নারীর মস্তকবিহীন মরদেহ দেখতে পায় পুলিশ।
পরে নিহতের মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

