একাত্তর বাংলাঃ গত কয়েকদিনেই একটি ভিডিও দিয়েই সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তবে শুধু ভাইরালই নয় সানি লিওন থেকে শুধু করে বাঘা বাঘা অভিনেত্রীদের পিছিয়ে এক রাতেই এগিয়ে গেলেন প্রিয়া।
গুগল সার্চে এই দু’দিনে সবচেয়ে বেশিবার সার্চ হয়েছে প্রিয়ার নাম। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন সানি লিওন। তারপর ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোনরা ছিলেন তালিকায়।
কেরলের ত্রিশূরের বাসিন্দা প্রিয়া ভক্তদের পাগল করে দিয়েছেন। শান রহমানের সুরে, ভিনীথ শ্রীনিবাসনের আওয়াজে গানটি ইতিমধ্যেই জনপ্রিয়। প্রিয়া তো বটেই।
টুইটারে প্রিয়া বলেছেন, একটা গানের জন্য সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয় হয়ে যাব তা ভাবতেই পারিনি। এত লোক আমাকে সমর্থন করেছেন!
একটি ভিডিও, শুধু ভাইরাল বললে ভুল হবে, রীতিমতো ঝড় তুলেছে ভিডিওটি। এতে দেখা যাচ্ছে, স্কুলের একটি গানের অনুষ্ঠানে হাজির স্কুলের ছাত্র ও ছাত্রীরা। সেখানে কিছু ‘স্কুলবয়’ দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছে। কিছু দূরে চেয়ারে বসে আছে কিছু স্কুলগার্ল। তারাও অনুষ্ঠান উপভোগ করছে। এরই মধ্যে এক স্কুলবয়-এর নজর পড়ে যায় এক স্কুলগার্ল-এর দিকে।
তরুণটি সুকৌশলে নিজের হাসামাখা মুখে এক চোখের ভ্রু নাচিয়ে দিল। তা দেখা মাত্রই ওই তরুণী প্রথমে এক ভ্রু এবং পরে দ্বিতীয় ভ্রু সুনিপুণভাবে নাচিয়ে দিল। তবে এখানেই শেষ নয়। এরপর ওই তরুণ নিজেও একইভাবে দুই ভ্রু নাচিয়ে দিল।
যদিও ভিডিওটি আসলে ‘ওরু আদার লাভ’ নামে এক দক্ষিণী সিনেমার গানের ভিডিও। আর গানের নাম ‘মাণিক্য মালারায়া পুভি’। দ্রুত গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং এর সর্বোচ্চ প্ল্যাটফরম ইউটিউবের ট্রেন্ডিং ভিডিওর তালিকায় ১৭তম স্থানে উঠে এসেছে।

