সাংবাদিক নাদিম হত্যা:বকশীগঞ্জে সাংবাদিক সমাবেশ

Date:

মতিন রহমানঃ- জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের ঘটনাস্থলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম ও বকশীগঞ্জ প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঞ্চালনায় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আক্তার হোসেন,ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল প্রমূখ। এছাড়াও সমাবেশে সাবেক তথ্য মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি,উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাংবাদিক নেতা হুসাইন জাহিদ,আবু সাইদ,আবু সাইদ মোহাম্মদ মোসা, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন ও সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে সাংবাদিক নেতারা গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার এবং এই ঘটনার আড়ালে কেউ থাকলে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এর আগে সাংবাদিক নেতারা নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের কবর জিয়ারত এবং তার পরিবারকে সমবেদনার পাশাপাশি সব সম পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। এ সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার সকল উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান