রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও কনোরা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন এলাকায় লকডাউন হওয়ার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এই মানুষদের অভাব-অনটন, দুঃখ-দুর্দশার যেন শেষ নেই। দেশের বিভিন্ন এলাকার মতো কামরাবাদ গ্রামও এর ব্যতিক্রম নয়।
এই গ্রামের অসহায় মানুষগুলির বেঁচে থাকার তাগিদে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গের নিকট সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। কিন্তু অসহায় এ মানুষগুলির কথা এ গ্রামের ব্যক্তিগতভাবে অন্য কেউ কর্ণপাত না করলেও পাশে দাঁড়িয়েছেন করম আলীর ছেলে বিশিষ্ট চাকরীজীবি মোঃ সাইদুল ইসলাম এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। তারা সোমবার বিকেলে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান) বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি’র প্রতিনিধি মোঃ সাখাওয়াত আলম মুকুল, যুবলীগ নেতা বেলাল আকন্দ, রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান খান এবং বিশিষ্ট চাকরীজীবি মোঃ সাইদুল ইসলাম সোনাহর প্রমুখ।
এসময় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি’র প্রতিনিধি মোঃ সাখাওয়াত আলম মুকুল এলাকাবাসী সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকতে দিকনির্দেশনামূলক কথা বলেন। পরে ত্রাণ দাতা সাইদুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির জন্য দোয়া করতে বলেন।

