সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আজ মঙ্গলবার বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক ৩ মাস মেয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচি প্রগ্রেসিভ সেবা কেন্দ্রের মাধ্যমে বাস্তবায়ন হবে বলে জানা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি’র প্রতিনিধি যুবলীগ নেতা মোঃ সাখাওয়াতুল আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা শারমিন, সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্র (জেইএসসি) জামালপুরের সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক, দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক মোঃ বাদশা ভূঁইয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্র সংসদের ভিপি মোঃ নাজমুল হুদা বজলু, জিএস রাজন, ছাত্রলীগ নেতা নীরব। প্রশিক্ষক হিসেবে উপস্থিথ ছিলেন জামালপুর মেলান্দহের সীবন জুট প্রোডাক্টের চেয়ারম্যান মাঃ সাইফুদ্দিন সবুজ এবং সবনম মোস্তারি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ছামিউল, সরিষাবাড়ী কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রশিক্ষণার্থীবৃন্দসহ আরও অনেকে।
প্রগ্রেসিভ সেবা কেন্দ্র (পিএসকে) এর নির্বাহী পরিচালক ডাঃ এম.এ মনছুর বলেন, ৩ মাস মেয়াদী ৩০জন করে ২টি ব্যাচে ৬০জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণার্থীরা দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে বহুমুখী পাটজাত পণ্য তৈরির বিষয়ে সুন্দর ও সুচারুরূপে ধারণা পাবে। এতে করে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ পরবর্তী সময়ে পাটজাত পণ্য তৈরি করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারবে। যা থেকে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে এবং দেশে আর্থসামাজিক উন্নয়ন হবে। বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়ন ও তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি’র লক্ষ্য সরিষাবাড়ী বেকারমুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।

